× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জিমি কার্টারের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪ ১৫:৫১ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও নোবেলজয়ী জিমি কার্টারকে শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে ঢাকার বারিধারায় মার্কিন দূতাবাসে প্রয়াত রাষ্ট্রপতির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং দূতাবাসে খোলা শোক বইয়ে শোকবার্তা লেখেন।

শান্তিতে নোবেল জয়ী যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার রবিবার (২৯ ডিসেম্বর) স্থানীয় সময় বিকালে জর্জিয়ার প্লেইনস শহরে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার প্রতি শ্রদ্ধা জানাতে আজ মঙ্গলবার সকালে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে পৌঁছালে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স মেগান বোল্ডিন। দূতাবাসে সংক্ষিপ্ত অবস্থানকালে প্রধান উপদেষ্টা জিমি কার্টারের সঙ্গে তার দীর্ঘদিনের বন্ধুত্বের কথা স্মরণ করেন এবং বোল্ডিনকে জানান যে, তিনি জর্জিয়ায় জিমি কার্টারের বাড়িতেও গিয়েছিলেন। 

যুক্তরাষ্ট্রের ৩৯তম প্রেসিডেন্ট জিমি কার্টার মানবাধিকার, গণতন্ত্র এবং শান্তির বিশ্ব চ্যাম্পিয়ন ছিলেন উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলার জন্য জিমি কার্টারের প্রচেষ্টারও প্রশংসা করেন।

অধ্যাপক ইউনূস ১৯৮৬ সালে রাষ্ট্রপতি কার্টারের বাংলাদেশ সফরের কথাও স্মরণ করেন এবং কার্টার সেন্টারের মাধ্যমে এখানে তার প্রভাবশালী কাজের গভীর প্রশংসা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা