× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রেইনি চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪ ১৩:৪৭ পিএম

ভাতা বৃদ্ধির দাবিতে রবিবার শাহাবাগে পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকদের সমাবেশ করেন। প্রবা ফটো

ভাতা বৃদ্ধির দাবিতে রবিবার শাহাবাগে পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকদের সমাবেশ করেন। প্রবা ফটো

পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তাদের ভাতা ৩০ শতাংশ বাড়িয়ে ৩৫ হাজার টাকা করা হয়েছে। ২৩ ডিসেম্বর থেকে ২৫ হাজার টাকা থেকে ৫ হাজার টাকা বেড়ে ৩০ হাজার টাকা ভাতা কার্যকর হচ্ছে। এছাড়া আগামী ১ জুলাই থেকে আরও ৫ হাজার টাকা বেড়ে ৩৫ হাজার টাকা ভাতা হবে ট্রেইনি চিকিৎসকদের।

সোমবার (৩০ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব সৈয়দ আলী বিন হাসানের স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধিভুক্ত প্রতিষ্ঠানের জন্য জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতাধীন বিএসএমএমইউ ও এর অধিভুক্ত প্রতিষ্ঠানসমূহের বেসরকারি অবৈতনিক রেসিডেন্ট ও নন-রেসিডেন্ট প্রশিক্ষণার্থীদের মাসিক পারিতোষিক ভাতা ২৫ হাজার টাকা থেকে ২০ শতাংশ বৃদ্ধি করে ৩০ হাজার টাকা নির্ধারণ করা হলো, যা ২৩ ডিসেম্বর থেকে কার্যকর।

এতে আরও উল্লেখ করা হয়, উপর্যুক্ত আদেশের পরিপ্রেক্ষিতে আগামী ২০২৫-২৬ অর্থবছর থেকে বিএসএমএমইউ ও এর অধিভুক্ত প্রতিষ্ঠানসমূহের বেসরকারি অবৈতনিক রেসিডেন্ট ও নন-রেসিডেন্ট প্রশিক্ষণার্থীদের মাসিক পারিতোষিক ভাতা ৩৫ হাজার টাকা নির্ধারণ করা হলো, যা আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে।

একই নির্দেশনা বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস)-এর এফসিপিএস ১ম পর্ব পাস করা অবৈতনিক প্রশিক্ষণার্থীদের ক্ষেত্রেও কার্যকর হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা