প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪ ০০:৩০ এএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪ ১০:৫৮ এএম
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আলোচিত সাবেক অতিরিক্ত উপকমিশনার সানজিদা আফরিনকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
রবিবার (২৯ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাকে বরখাস্ত করার কথা জানানো হয়েছে। সানজিদা বর্তমানে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) কর্মরত।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সানজিদাকে সরকারি চাকরিবিধি আইনে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালে তিনি বরিশাল রেঞ্জে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।