× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৫১ জেলায় ‘গায়েবি’ মামলার হিসাব হয়েছে : আসিফ নজরুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪ ১৩:০২ পিএম

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪ ১৪:২০ পিএম

৫১ জেলায় ‘গায়েবি’ মামলার হিসাব হয়েছে : আসিফ নজরুল

সারা দেশে দায়ের হওয়া ‘গায়েবি’ মামলার সংখ্যা নির্ধারণের কাজ চলছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

শনিবার (২৮ ডিসেম্বর) ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় সংলাপ-২০২৪ শীর্ষক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানটি আয়োজন করে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ।

আসিফ নজরুল বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে কতগুলো ‘গায়েবি’ মামলা হয়েছে তার হিসাব বের করতে সব জেলার পাবলিক প্রসিকিউটরকে তদন্ত করতে বলা হয়েছে।

তিনি বলেন, আইন মন্ত্রণালয় এখন পর্যন্ত ৫১ জেলা থেকে গায়েবি মামলার আনুমানিক হিসাব পেয়েছে। আরও ১৩ জেলা থেকে তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর ৪ হাজারের বেশি পাবলিক প্রসিকিউটর নিয়োগ করা হয়েছে। এ কাজ তারা করছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা