× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশ ভেরিফিকেশন বাতিলের সুপারিশ করবে সংস্কার কমিশন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪ ১৩:০৩ পিএম

পুলিশ ভেরিফিকেশন বাতিলের সুপারিশ করবে সংস্কার কমিশন

যেকোনো ধরনের চাকরিতে পুলিশ ভেরিফিকেশন যেন না থাকে সে বিষয়ে সুপারিশ করা হবে বলে জানিয়েছেন, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় বিটের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

আব্দুল মুয়ীদ চৌধুরী বলেন, ‌‘চাকরিতে রিক্রুটমেন্টসহ (নিয়োগ), বিভিন্ন ব্যাপারে পুলিশের ভেরিফিকেশন একটা ম্যান্ডেটরি (বাধ্যতামূলক) জিনিস। এটা আমরা সুপারিশ করছি থাকবে না। কোথাও থাকবে না।’

কমিশন প্রধান বলেন, ‘আপনি নাগরিক, পাসপোর্ট নেবেন আপনার নাগরিক অধিকার। আপনাকে পুলিশ ভেরিফিকেশন কেন করতে হবে। ইংল্যান্ডে পাসপোর্টের জন্য আবেদন করলে পোস্ট অফিসে পাসপোর্ট চলে আসে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা কমিশন আছে। তাদের দৃষ্টিভঙ্গি কী জানি না। কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি বা আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি হল এটা।’

তিনি বলেন, ‘আমার কাছে একটা জিনিস মনে হয়- খারাপ লোক যখন দেশে আসে, তারে ঢুকতে না দেওয়ার কারণ কী? বরং সে ভেতরে এলে আমার সুবিধা হল, তাকে শাস্তি দেওয়া যাবে। যদি কেউ চলে যেতে চায় চলে গেল, অসুবিধা কী? বিমানবন্দরে এগুলো করা হয়, আমি মনে করি এটা সময়ের অপচয় এবং অপ্রয়োজনীয়। কে করে এটা, এই যে অদৃশ্য শক্তি- আমার ব্যক্তিগত অভিমত যেগুলো হওয়া উচিত না।’

এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানসহ কমিশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

=
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা