প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪ ২১:৫০ পিএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪ ২১:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
বিজয় দিবস উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাক টিকিট অবমুক্ত করেছেন। একই সঙ্গে ১০ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম ও ৫ টাকা মূল্যমানের একটি ডেটাকার্ডও অবমুক্ত করেন তিনি।
রবিবার (১৫ ডিসেম্বর) বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসব ডাকটিকেট অবমুক্ত করেন প্রধান উপদেষ্টা।
প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এসময় ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা মো. নাহিদ ইসলাম, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. মুশফিকুর রহমান ও ডাক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এস এম শাহাবুদ্দিন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপদেষ্টা নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টাকে একটি স্মারক ডাক বাক্স ও ‘ন্যাচারাল বিউটি অ্যান্ড ওয়াইল্ড লাইফ’ শীর্ষক বই উপহার দেন।