× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শত কোটি টাকার ওপরে টোল পদ্মা সেতুতে

প্রকাশ : ০৮ আগস্ট ২০২২ ১২:৪১ পিএম

আপডেট : ০৮ আগস্ট ২০২২ ১২:৫৫ পিএম

শত কোটি টাকার ওপরে টোল পদ্মা সেতুতে

পদ্মা সেতু চালুর পরদিন থেকে শনিবার (৬ আগস্ট) পর্যন্ত ৪২ দিনে টোল আদায় হয়েছে ১০১ কোটি ৯ লাখ ১৪ হাজার ৪০০ টাকা। এই সময়ের মধ্যে সেতু পারাপার হয়েছে ৭ লাখ ৯৭ হাজার ৮১টি যানবাহন।

বিষয়টি ফোনে নিশ্চিত করেন পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসেন।

তিনি বলেন, গতকাল পর্যন্ত ১০১ কোটি ৯ লাখ টাকা টোল আদায় হয় এবং গত ২৪ ঘণ্টায় আদায় হয় ২ কোটি ১ লাখ টাকা।

৪২ দিনে জাজিরা প্রান্তে আদায় হয় ৫০ কোটি ৪৫ লাখ ২১ হাজার ৫০০ টাকা, আর মাওয়া প্রান্তে আদায় হয়েছে ৫০ কোটি ৬৪ লাখ ২ হাজার ৯০০ টাকা।

গত ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেন। ২৬ জুন থেকে সেতুটি সাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর প্রথম ২৪ ঘণ্টায় ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা টোল আদায় হয়।

/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা