× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাইবার সুরক্ষা অধ্যাদেশের প্রাথমিক খসড়া অনুমোদন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪ ২১:৫৯ পিএম

সাইবার সুরক্ষা অধ্যাদেশের প্রাথমিক খসড়া অনুমোদন

সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪-এর খসড়ার প্রাথমিক অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ অনুমোদন দেওয়া হয়।

এ অধ্যাদেশের লক্ষ্য দেশের সাইবার নিরাপত্তা কাঠামোকে শক্তিশালী করা, ডিজিটাল নিরাপত্তা বাড়ানো এবং নাগরিকদের অনলাইন হুমকি থেকে রক্ষা করা।

আইনে পরিণত হওয়ার আগে খসড়াটি চূড়ান্ত অনুমোদনের জন্য পুনরায় উপস্থাপন করতে হবে।

আইন হিসেবে প্রণীত হলে এ অধ্যাদেশটি বাংলাদেশে সাইবার নিরাপত্তা সমস্যা মোকাবিলায় একটি শক্তিশালী আইনি কাঠামো তৈরি করবে বলে জানিয়েছেন সংশ্লিস্টরা।

তারা বলেন, এর ফলে সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রের ডিজিটাল সম্পদের সুরক্ষা আরও নিশ্চিত করা যাবে।

তারা আরও বলেন, সাইবার হুমকির ক্রমবর্ধমান ঝুঁকি থেকে দেশের অনলাইন অবকাঠামোকে সুরক্ষিত রাখতে সরকার এ অধ্যাদেশের গুরুত্বের ওপর জোর দিচ্ছে।

নিষিদ্ধ হচ্ছে ই-সিগারেট আমদানি

বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি নীতি আদেশে আমদানি নিষিদ্ধ পণ্যের তালিকায় ই-সিগারেট বা ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে।

জনস্বাস্থ্যের কথা বিবেচনায় সরকার ই-সিগারেট ও সংশ্লিষ্ট উপাদান আমদানি নিষিদ্ধের উদ্যোগ নিচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এতে বলা হয়েছে, ই-সিগারেট আমদানি নিষিদ্ধের বিষয়টির উদ্যোক্তা স্বাস্থ্য সেবা বিভাগ। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখার লক্ষ্যে ই-সিগারেট বা ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম (ইএনডিএস) সংশ্লিষ্ট সব পণ্যের আমদানি নিষিদ্ধ করার বিষয়ে জরুরি ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এ বিষয়ে বিস্তারিত আলোচনার পর সিদ্ধান্ত হয়- বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি নীতি আদেশে আমদানি নিষিদ্ধ পণ্য তালিকায় ই-সিগারেট/ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম অন্তর্ভুক্ত করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা