× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শুক্রবার যেসব এলাকায় গ্যাস থাকবে না

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪ ১২:২৫ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেডের (জিটিসিএল) আমিনবাজার সিজিএস-এ মোডিফিকেশন কাজের জন্য শুক্রবার দেশের কয়েকটি অঞ্চলে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বার্তায় বলা হয়েছে, আগামীকাল শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ৬ ঘণ্টা তিতাস গ্যাস অধিভুক্ত সমগ্র সাভার, আমিনবাজার ও হেমায়েতপুর এবং ঢাকা মহানগরীর সমগ্র মিরপুর এলাকা, মিরপুর রোডের উভয় পাশের এলাকা, শ্যামলী, আদাবর, আগারগাঁও, মোহাম্মদপুর, লালমাটিয়া, ধানমন্ডি, হাজারিবাগ, কামরাঙ্গির চর, কেরাণীগঞ্জ (খোলামোড়া হতে কলাতিয়া, হযরতপুর পর্যন্ত), হাতিরপুল, ফার্মগেট, আজিমপুর, নিউমার্কেট, লালবাগ, শাহবাগ এবং তৎসংলগ্ন এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। এছাড়া কোথাও কোথাও গ্যাসের চাপ শূন্যে নেমে যেতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা