× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আগস্ট-অক্টোবরে সাম্প্রদায়িক সহিংসতায় ৮৮ মামলা, গ্রেপ্তার ৭০

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪ ২০:৩৫ পিএম

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪ ২০:৫৫ পিএম

আগস্ট-অক্টোবরে সাম্প্রদায়িক সহিংসতায় ৮৮ মামলা, গ্রেপ্তার ৭০

গত ৫ আগস্ট থেকে ২২ অক্টোবর পর্যন্ত সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় দেশে মোট ৮৮টি মামলা হয়েছে। এ সব ঘটনায় ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, সংখ্যালঘুদের টার্গেট করে বেশ কিছু সহিংসতা হয়েছে। এ বিষয়ে পুলিশ থেকে আমরা একটা প্রতিবেদন পেয়েছি। এই প্রতিবেদন অনুযায়ী, গত ৫ আগস্ট থেকে ২২ অক্টোবর পর্যন্ত ৮৮টি মামলা দায়ের করা হয়েছে। ওইসব ঘটনায় ৭০ জন গ্রেপ্তার হয়েছে। পরের ঘটনাগুলোর তথ্য সংগ্রহ ও সন্নিবেশ চলছে। এটা পেলে বিস্তারিত জানানো হবে। এতে গ্রেপ্তার ও মামলার সংখ্যা হয়তো আরও বাড়বে।

প্রেস সচিব আরও বলেন, আপনারা জেনেছেন যে এরই মধ্যে সুনামগঞ্জ, চট্টগ্রাম, ঢাকার তুরাগ ও নরসিংদীতে ঘটনা ঘটেছে। এর প্রতিটির বিস্তারিত তথ্য দেওয়া হবে। সংখ্যালঘু সংক্রান্ত এ ধরনের তথ্য আমরা নিয়মিত আপডেট দিতে পারব।

শফিকুল আলম জানান, ৮৮টি মামলার মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী মামলা হয়েছে ৬২টি। ধর্মীয় পূজামণ্ডপ, উপাসনালয় কেন্দ্রিক সহিংসতায় পুলিশের কাছে সরাসরি রিপোর্ট করা তথ্য অনুযায়ী মামলা হয়েছে ২৬টি। ৬২টি মামলায় গ্রেপ্তার ৩৫ জন এবং বাকি ২৬টি মামলায় গ্রেপ্তার ৩৫টি।

তিনি বলেন, যারা এ ধরনের সহিংসতা ও ন্যাক্করজনক কাজে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের তিনি বলেন, কাউরে রাজনৈতিক পরিচয়ে তো গ্রেপ্তার করা হয় না। যাকে সন্দেহভাজন ধরা হচ্ছে বা অভিযোগ আসছে তাকেই আইনের আওতায় আনা হচ্ছে।

প্রেস সচিব আরও বলেন, ৮৮টি মামলার ঘটনা সংখ্যালঘুদের ওপর সহিংসতা সম্পর্কিত হলেও আমাদের নজরে এসেছে অনেকগুলো ক্ষেত্রে এমন হয়েছে যে, তাদের কেউ আগের ক্ষমতাসীন দলের সদস্য ছিলেন। ব্যক্তিগতভাবে তিনি হয়তো সংখ্যালঘু। রুলিং পার্টির সদস্য ছিল তার ওপর আক্রমণ করা হয়েছে। এটাকে আপনারা কীভাবে মূল্যায়ন করবেন, উনি কী রাজনৈতিক পরিচয়ের কারণে আক্রমণের শিকার হয়েছে নাকি সংখ্যালঘু হওয়ার কারণে। এ ক্ষেত্রে তার রাজনৈতিক পরিচয় মুখ্য নাকি সম্প্রদায়ের বিষয়টি। তবে, যাইহোক যেহেতু সহিংসতা ঘটেছে এজন্য আমরা মামলা করেছি। আমরা এ বিষয়টি সিরিয়াসলি নিচ্ছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা