× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ-ভারতের এফওসি বৈঠক শেষ, আলোচ্য বিষয়ে ব্রিফিং আসছে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪ ১৬:১৭ পিএম

বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক। আজ সোমবার দুপুরে। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক। আজ সোমবার দুপুরে। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও ভারত ফরেন অফিস কনসালটেশন (এফওসি) অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে পারস্পরিক উদ্বেগ নিরসন এবং পরিবর্তিত পরিস্থিতিতে সম্পর্ককে এগিয়ে নেওয়ার উপায় নিয়ে আলোচনা হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) ঢাকায় অনুষ্ঠিত এফওসিতে বাংলাদেশের জসিম উদ্দিন এবং সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি যথাক্রমে বাংলাদেশ ও ভারতের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

বিকালে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পর ভারতের পররাষ্ট্র সচিব সাংবাদিকদের উদ্দেশ্যে একটি সংক্ষিপ্ত বিবৃতি দেবেন বলে আশা করা হচ্ছে। বিকাল সাড়ে ৫টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব জসিম উদ্দীন পৃথক ব্রিফিং করবেন।

ফরেন অফিস কনসালটেশনসহ বেশ কয়েকটি বৈঠক করতে সোমবার সকালে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব।

ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া উইং) ইশরাত জাহান।

পররাষ্ট্র সচিব মিসরি আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন।

উপদেষ্টা তৌহিদ হোসেন আশাবাদ ব্যক্ত করে বলেন, গত কয়েক মাস ধরে দুই প্রতিবেশী দেশ যে ধরনের অচলাবস্থা প্রত্যক্ষ করেছে, বাংলাদেশ ও ভারত তা কাটিয়ে উঠতে সক্ষম হবে।

তিনি বলেন, ‘আমরা আশা করছি এই অচলাবস্থা কাটিয়ে উঠতে পারব। এ ধরনের অচলাবস্থা নিরসনে পারস্পরিক যোগাযোগ স্থাপন ও সাক্ষাৎ খুবই গুরুত্বপূর্ণ।’

জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে তিনি বলেন, এটাও মনে রাখা গুরুত্বপূর্ণ যে, ৫ আগস্টের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কে পরিবর্তন এসেছে এবং উভয় পক্ষকেই এই পরিবর্তিত বাস্তবতা মেনে নিয়ে সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে।

উপদেষ্টা বলেন, দ্বিপক্ষীয় ব্যবসায়িক কর্মকাণ্ডের ক্ষেত্রে গত কয়েক মাসে দু’দেশের মধ্যে যে মন্দা দেখা দিয়েছে তা শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ ও ভারত উভয়কেই প্রভাবিত করেছে।

গত ৮ আগস্ট নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর এটাই ভারত সরকারের কোনো জ্যেষ্ঠ কর্মকর্তার প্রথম বাংলাদেশ সফর।

পররাষ্ট্র সচিবদের নেতৃত্বাধীন এফওসি বাংলাদেশ-ভারতের মধ্যে একটি কাঠামোগত সম্পর্ক।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বলেন, দ্বিপক্ষীয় সম্পর্কের সব উপাদানকে আলোচ্যসূচিতে রাখার চেষ্টা সব সময় রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা