× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হিমালয়ের থরং শিখর যেভাবে জয় করলেন মুহিত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪ ২০:৪৩ পিএম

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪ ২১:৩১ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশি পর্বতারোহী এম এ মুহিত হিমালয়ের ‘থরং’ শিখর আরোহণ করেছেন। প্রায় দুই হাজার ৪০০ ফুট পাথরের বোল্ডার ও খাড়া হিমবাহে আরোহণ শেষে ৫ নভেম্বর সকালে ‘থরং’ শীর্ষে আরোহণ করেন। এর আগে এম এ মুহিত দুইবার এভারেস্ট আরোহণ করেছেন।

শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে পতাকা-প্রত্যার্পণ উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলন এ তথ্য জানানো হয়েছে। এসময় পর্বতারোহী এম এ মুহিত পর্বত আরোহনের নানান স্মৃতিচিহ্নত ছবি দেখান।

সংবাদ সম্মেলনে বলা হয়, নেপালের অন্নপূর্ণা হিমালয় অঞ্চলে অবস্থিত থরং পর্বতশিখর ২০ হাজার ১৫৭ ফুট উঁচু। বাংলাদেশের পর্বতারোহী এম এ মুহিত চলতি বছর ২৫ অক্টোবর নেপাল যান এবং ২৯ অক্টোবর ‘চামে’ নামক গ্রাম (উচ্চতা ৮,৭৬০ ফুট) থেকে ট্রেকিং শুরু করেন। প্রায় ৫০ কিমি ট্রেকিং করে তিনি ৩ নভেম্বর বেস-ক্যাম্পে পৌঁছান এবং ৪ নভেম্বর ১৭ হাজার ৭৭০ ফুট উচ্চতায় হাই-ক্যাম্প স্থাপন করেন। গাইড মিংমা চিরি শেরপা ও আং দর্জি শেরপাকে সঙ্গে নিয়ে তিনি ৪ নভেম্বর রাত ১১ট ৪৫ মিনিটে হাই-ক্যাম্প থেকে চূড়ান্ত-আরোহণ শুরু করেন। পরে ৫ নভেম্বর নেপাল সময় সকাল ৬টা ২০ মিনিটে তারা ‘থরং’ শীর্ষে আরোহণ করেন। ‘থরং’ পর্বতশিখর অভিযানটি পরিচালনা করেছে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব এবং যৌথভাবে স্পনসর করেছে ইস্পাহানি টি লিমিটেড ও চ্যানেল টুয়েন্টিফোর।

সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী, শিক্ষাবিদ এমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, ইস্পাহানি টি লিমিটেডের ম্যানেজার-সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন মো. এমদাদুল ইসলাম এবং চ্যানেল ২৪-এর নির্বাহী পরিচালক তালাত মামুন প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা