× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্যুরিস্ট পুলিশের প্রধান হলেন সাবেক ডিএমপি কমিশনার মাইনুল হাসান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪ ২১:১০ পিএম

ট্যুরিস্ট পুলিশের প্রধান হলেন সাবেক ডিএমপি কমিশনার মাইনুল হাসান

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার মাইনুল হাসানকে ট্যুরিস্ট পুলিশের প্রধান (চলতি দায়িত্ব) করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমানে পুলিশ সদরদপ্তরে রিপোর্টকৃত ডিএমপির সাবেক পুলিশ কমিশনার মো. মাইনুল হাসানকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) পদায়ন করা হলো।

গত ৫ আগস্ট রাষ্ট্রক্ষমতার পটপরিবর্তনের সঙ্গে সঙ্গেই বাংলাদেশ পুলিশে বড় রদবদল হয়। ৬ আগস্ট ডিএমপির কমিশনার (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ পান মাইনুল হাসান। এর সাড়ে তিন মাসের মাথায় তাকে পুলিশ সদরদপ্তরে বদলি করা হয়েছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা