× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল গঠনমূলক সম্পর্ক চায় ভারত : প্রণয় ভার্মা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪ ১৮:২২ পিএম

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪ ১৮:২৫ পিএম

বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল গঠনমূলক সম্পর্ক চায় ভারত : প্রণয় ভার্মা

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, দিল্লি বাংলাদেশের সঙ্গে সর্বদা স্থিতিশীল ও গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে চায়।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করার পর তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পৃক্ত হতে চাই।’

ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহ সোমবার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা বিষয়ে ভারতীয় হাইকমিশনারকে তলব করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক থেকে বেরিয়ে আসার পর রাষ্ট্রদূত বলেন, শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য দুই দেশের অভিন্ন আকাঙ্খা পূরণে ভারত বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী।

রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে সম্পর্ককে ‘বহুমুখী এবং বিস্তৃত’ হিসাবে বর্ণনা করে উল্লেখ করেন যে, তারা কেবল একটি ইস্যু বা এজেন্ডা নিয়ে ব্যক্ত থাকতে পারে না।

তিনি আরও বলেন যে, দুই দেশের অনেকগুলো আন্তঃনির্ভরতা রয়েছে এবং আমাদের পরস্পরের সুবিধার্থে সেগুলোর ওপর ভিত্তি করে ভবিষ্যৎ সম্পর্ক গড়ে তুলতে হবে।

এর আগে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বাসসকে বলেন, ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসতে বলা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা