× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকায় ভারতীয় হাইকমিশনে নিরাপত্তা জোরদার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪ ১০:৩৫ এএম

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪ ১০:৪৮ এএম

ঢাকায় ভারতীয় হাইকমিশনে নিরাপত্তা জোরদার

ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার পর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের নিরাপত্তা বাড়ানো হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) রাত থেকে ঢাকার ভারতীয় হাইকমিশন ও এর আশপাশে বাড়তি নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগ।

ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগসূত্রে জানা যায়, ভারতীয় হাইকমিশনে মঙ্গলবার রাত থেকে স্বাভাবিকের তুলনায় নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। হাইকমিশনের সামনে ও আশপাশ এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

এ নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে গুলশান ও প্রগতি সরণি এলাকা থেকে ভারতীয় হাইকমিশনমুখী রাস্তায় বসানো হয়েছে তল্লাশি চৌকি। যদিও ওই তল্লাশি চৌকি স্বাভাবিক সময়েও থাকে।

এ বিষয়ে ডিএমপির ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগের দায়িত্বশীল কর্মকর্তা জানান, হাইকমিশন এলাকায় বিশেষ কোনো নিরাপত্তাশঙ্কা নেই বা কোনো কিছুর আশঙ্কাও করা হচ্ছে না। তবে আগরতলায় ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তাব্যবস্থা কিছুটা জোরদার করা হয়েছে।

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে আন্তর্জাতিক আইন অমান্য করে উগ্র হিন্দুত্ববাদী একটি সংগঠন ন্যক্কারজনক হামলা চালায়। এ ঘটনায় দেশে জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঢাকাসহ বিভিন্ন এলাকায় এ হামলার প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা