× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদেশি কূটনীতিকদের পররাষ্ট্র উপদেষ্টা

‘সংখ্যালঘু ইস্যুতে প্রোপাগান্ডা প্রচারণায় ভারতীয় মিডিয়া জড়িত’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪ ১৭:৩৮ পিএম

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪ ১৮:৪৭ পিএম

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ফাইল ফটো

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ফাইল ফটো

বাংলাদেশে সংখ্যালঘু ইস্যু নিয়ে ব্যাপক প্রোপাগান্ডা চালানো হচ্ছে বলে ঢাকায় অবস্থানরত কিদেশি কূটনীতিকদের জানিয়েছে সরকার। আর এতে জড়িত রয়েছে ভারতের মিডিয়া।

সোমবার (২ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনৈতিকদের ব্রিফিংয়ের পর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, ‘গণমাধ্যমের একটি অংশ, বিশেষ করে ভারতের গণমাধ্যম, এই প্রচারণায় জড়িত। আমরা বলেছি, আমাদের সমাজ বরাবরই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এসেছে।’

উপদেষ্টা আরও বলেন, ‘আমরা বলছি না যে সংখ্যালঘুদের ওপর হামলার কোনো ঘটনাই ঘটেনি। কিন্তু, এগুলো বিচ্ছিন্ন ঘটনা এবং সব সরকারের আমলেই কমবেশি ঘটে থাকে।’

তৌহিদ হোসেন জানান, অন্তর্বর্তীকালীন সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের গতিশীলতায় পরিবর্তন এসেছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা জাতীয় স্বার্থের ভিত্তিতে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখতে চাই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা