× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফের ৪৬ তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ২১,৩৯৭

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪ ১৭:৩৬ পিএম

আপডেট : ২৭ নভেম্বর ২০২৪ ১৭:৩৯ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

৪৬তম বিসিএস প্রিলিমিনারির ফল আবার প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হয়েছেন ২১ হাজার ৩৯৭ জন। 

বুধবার (২৭ নভেম্বর) বিকালে পিএসসির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। 

এর আগে ১৮ নভেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তি ৪৬ তম বিসিএসের প্রিলিমিনারির ফল পুনরায় প্রকাশের সিদ্ধান্তের কথা জানায় পিএসসি। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল গত ৯ মে প্রকাশিত হয়। এ পরীক্ষায় ১০ হাজার ৬৩৮ প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। এক্ষেত্রে সম্ভাব্য বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ইতোমধ্যে নির্বাচিত প্রার্থীদের সঙ্গে আরও সমসংখ্যক প্রার্থী লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচনা করে পুনরায় ফলাফল ঘোষণা করার সিদ্ধান্ত হয়েছে।

গত ২৬ এপ্রিল ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে ৪৬ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তীর্ণদের লিখিত পরীক্ষার সুনিদিষ্ট তারখ ও সময়সূচি পরে কমিশনের ওয়েবসাইটে ও বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। পরীক্ষার পূর্ণ ফলাফল ও প্রাসঙ্গিক তথ্য কমিশনের ওয়েবসাইটে www.bpsc.gov.bd অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে  http://bpsc.teletalk.com.bd পাওয়া যাবে।

৪৬ তম বিসিএসে ৩ হাজার ১৪০টি পদের মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন ও সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে। এরপর সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে এ ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় ৫২০ জন নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা