× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সন্ধ্যায় ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন মির্জা ফখরুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪ ১৩:০৩ পিএম

আপডেট : ২৭ নভেম্বর ২০২৪ ১৪:০৩ পিএম

ড. মুহাম্মদ ইউনূস ও মির্জা ফখরুল ইসলাম। ছবি : সংগৃহীত

ড. মুহাম্মদ ইউনূস ও মির্জা ফখরুল ইসলাম। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন যমুনায় এ সাক্ষাৎ হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

এদিকে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সংঘাত-হানাহানিসহ নানা ঘটনার পরিপ্রেক্ষিতে সবাইকে সজাগ ও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিএনপির শীর্ষ নেতারা।

এর আগে মঙ্গলবার এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব বলেছেন, ‘পতিত স্বৈরাচার পেছন থেকে আবারও দেশ অস্থিতিশীল করার অপচেষ্টা করছে। দেশের চারদিকের অবস্থা দেখে অনেকে একটু আতঙ্কিত হচ্ছেন, একটু উদ্বিগ্ন হচ্ছেন। এগুলো কী হচ্ছে? আসলে আমাদের সেই শত্রুরা যারা সামনে থেকে চলে গেছে পেছনে থেকে তারা দেশ আবারও অস্থির করে তুলছে। এখানে আমাদের অত্যন্ত সজাগ থাকতে হবে। একটু ধৈর্য ধরতে হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা