× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংবিধান সংস্কারে আগামী সপ্তাহে দেশব্যাপী জরিপ শুরু: আলী রীয়াজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪ ২১:৩০ পিএম

সংবিধান সংস্কারে আগামী সপ্তাহে দেশব্যাপী জরিপ শুরু: আলী রীয়াজ

সংবিধানের বিষয়ে বাংলাদেশ ব্যুরো অব স্ট্যাটিসটিকসের (বিবিএস) মাধ্যমে আগামী সপ্তাহ থেকে সারাদেশে জরিপ শুরু হবে বলে জানিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সংবিধান বিষয়ে বিএনপির পক্ষ থেকে লিখিত প্রস্তাব পাওয়ার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

বিএনপির প্রস্তাব প্রসঙ্গে আলী রীয়াজ বলেন, ‘এখন পর্যন্ত তাদের প্রস্তাবগুলো আমরা পড়িনি। যতক্ষণ না পড়ছি ততক্ষণ মন্তব্য করা সম্ভব না। অন্যান্য দলের পক্ষ থেকেও প্রস্তাব পেয়েছি। সেগুলোও পড়ব। বিভিন্ন স্টেকহোল্ডারদের কাছে যে প্রস্তাব পাচ্ছি সেগুলো হতে আলাপ-আলোচনার মাধ্যমে সুপারিশ তৈরি করা আমাদের দায়িত্ব।’

সংবিধান সংস্কারের ওয়েবসাইটে ৫০ হাজারেরও বেশি মতামত এসেছে জানিয়ে আলী রীয়াজ বলেন, ‘আমরা স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছি। আরও কয়েকটি সংগঠন ও নেতৃত্বস্থানীয় ব্যক্তির সঙ্গে সঙ্গে আমরা কথা বলব।’

তিনি আরও বলেন, ‘সংবিধানের বিষয়ে বিবিএসের মাধ্যমে আগামী সপ্তাহ থেকে সারাদেশে জরিপ শুরু হবে, যেন সব ধরনের মানুষের মত আমরা পাই। নগর, গ্রাম, বয়স্ক, তরুণদের। এটাই আমাদের কাজ। কাজের অগ্রগতি হচ্ছে। আমরা আশাবাদী। রাজনৈতিক দল ও সিভিল সোসাইটির পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে।’

কমিশন প্রধান বলেন, ‘আশা করছি, নির্ধারিত সময়ের মধ্যে সুপারিশগুলো দিতে পারব। ৬ অক্টোবর কমিশন যাত্রা শুরু করেছিল। আমরা আশা করি ৫ জানুয়ারি পর্যন্ত সময় পাব। যদিও বলা হচ্ছে ৩০ ডিসেম্বর পর্যন্ত। আমরা আমাদের প্রস্তাব দেব। নির্বাচনের প্রক্রিয়া নিয়ে নির্বাচন সংস্কার সংক্রান্ত কমিশন বলবে। নির্বাচনের সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা