× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পণ‍্যমূল‍্য ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে : পরিকল্পনা উপদেষ্টা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪ ১৫:৫০ পিএম

আপডেট : ২৫ নভেম্বর ২০২৪ ১৬:৫২ পিএম

পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দীন মাহমুদ। ফাইল ফটো

পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দীন মাহমুদ। ফাইল ফটো

পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দীন মাহমুদ বলেছেন, অর্থনৈতিক কর্মকাণ্ডে স্থবিরতা তৈরি হয়েছে। পণ‍্যমূল‍্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে এটি অস্বীকার করার সুযোগ নেই। 

সোমবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের এনইসি সম্মেলন কক্ষে একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

পরিকল্পনা উপদেষ্টা বলেন, এখন বেসরকারী খাতে বিনিয়োগে অনিশ্চয়তা চলছে। রাজনৈতিক অস্থিরতা কারণে। আন্দোলন চলছে। বিনিয়োগে আগ্রহ নেই। সুদের হার বাড়িয়ে দেয়া হচ্ছে। তাই বিনিময়ে উৎসাহিত হচ্ছে না। এভাবে থাকলে অর্থনৈতিক মন্দা তৈরি হবে। 

তিনি বলেন, অর্থনৈতিক কর্মকান্ডে স্থবিরতা দেখা দিয়েছে পণ‍্যমূল‍্য ক্রয় ক্ষমতার বাইরে অস্বীকার করার সুযোগ নেই। অর্থের প্রবাহ কমে গেছে। 

ওয়াহিদউদ্দীন মাহমুদ বলেন,নতুন প্রকল্প তৈরি করতে সময় লাগে। রাজনৈতিক সরকারের সময় অনেক প্রকল্প বেড়ে যায় তবে আমাদের কমে যাচ্ছে। কারণ আমরা উদ্বোধনী, প্রয়োজনী এবং যেগুলো জনকল্যাণে কাজে লাগবে সেগুলো অনুমোদন দিচ্ছে। এজন্য এগুলো তৈরি করতে সময় লাগছে। 

‘অতিমূল‍্যায়িত প্রকল্প তৈরি এবং অনুমোদনের সময় হয়। প্রকল্পগুলো কাটছাঁট করতে গিয়ে বাস্তবায়ন ধীর হয়ে যাচ্ছে এটি সত‍্যি কথা। প্রকল্প যাচাইবাছাই করব এখন নীতিগতভাবে একটি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে যেসব প্রকল্প নেয়া হয়েছে পিডি নিয়োগ হয়েছে সেগুলো যেন ভালোভাবে বাস্তবায়ন হয়।’ যোগ করেন তিনি।

প্রকল্পের জিনিসপত্র বিক্রি করে পালিয়েছেন মাতারবাড়ি বিদ‍্যুৎ প্রকল্পের প্রকল্প পরিচালক পালিয়ে গেছে জানিয়ে পরিকল্পনা উপদেষ্টা বলেন, সরকার পরিবর্তনের পরে অনেক প্রকল্পের পরিচালক পালিয়ে গেছেন। মাতারবাড়ির প্রকল্প পরিচালকে পাওয়া যায়নি। তিনি যাওয়ার আগে অনেক জিনিসপত্র বিক্রি করে গেছেন। আমরা নতুন যাছাইবাছাই করে নতুন প্রকল্প নিচ্ছি। যেসব প্রকল্প পরিচালক নিয়োগ দিচ্ছি সরকার পরিবর্তনের পরে তাদের পালিয়ে যেতে হবে না।

বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) সংশোধনের বিষয়ে ওয়াহিদউদ্দীন মাহমুদ বলেন, আমাদের বাজেটের পরিকল্পনা এখনো করা হয়নি। এবার এডিপির বাস্তবায়ন হার অনেক কম। প্রথম চার মাসের হিসেবে আট শতাংশ বাস্তবায়ন হয়েছে। এটি আগের সরকারের বাজেট আমাদের না। একমাত্র সরকারের বিভিন্ন সংস্থার অর্থায়নে বাস্তবায়ন করা প্রকল্প ১২ শতাংশের মতো বাস্তবায়ন হয়েছে। 

তিনি বলেন, উন্নত বাজেট আরেকটু ছোট করব নানা কারণে। আমরা এসেই প্রস্তাবিত অনেক প্রকল্প বাদ দিতে হয়েছে। যেগুলো রাজনৈতিক এবং অপ্রয়োজনীয়। একনেকে অনুমোদন হলেই হবে না আমরা বলেছি সেগুলো বাস্তবায়ন কোন অনিয়ম যেন না হয় সেগুলো দেখা হবে।  উন্নয়ন সহযোগিদের সঙ্গে কথা বলেই এগুলো সংশোধন করা হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা