নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২২ ১৯:২৫ পিএম
আপডেট : ০৭ আগস্ট ২০২২ ১৯:৪৩ পিএম
টাঙ্গাইলের মধুপুরে মহাসড়কে বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় আরও ১০ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রবিবার (৭ আগস্ট) বিকেলে আশুলিয়া ও গাজীপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। তাৎক্ষণিকভাবে আটককৃতদের পরিচয় জানায়নি র্যাব।
সংস্থাটি জানিয়েছে, আগামীকাল সোমবার সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। এর আগে ৩ জনকে গ্রেফতার করে পুলিশ।
তদন্ত-সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, আটককৃতরা প্রাথমিকভাবে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ঘটনার পরপরই ডাকাতরা সিরাজগঞ্জে যমুনা নদীর একটি দুর্গম চরে আত্মগোপন করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের অবস্থান টের পাওয়ায় ঢাকার আশুলিয়া ও গাজীপুরসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে তারা। রবিবার বিকেলে র্যাবের একাধিক গোয়েন্দা দলেন অভিযানে তাদের আটক করা হয়।
এর আগে গ্রেপ্তার তিন ডাকাত টাঙ্গাইলের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। ঘটনায় আরও ১০ জনের জড়িত থাকার কথাও জানায় তারা।
প্রবা/আরএম/ম.ই