× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনিয়ম রোধে রেলে যুক্ত হলো ৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪ ১৪:১৭ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

যাত্রী পরিবহনে শৃঙ্খলা ও টিকিট কালোবাজারি রোধে রেলপথ মন্ত্রণালয়ে পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে নিয়োগের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদান করা সিনিয়র সহকারী সচিব দিপন দেবনাথ, রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. আব্দুল কাইয়ুম খান, নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মিজ কাশপিয়া তাসরিন, ঘাটাইল উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) কিশোর কুমার দাস এবং সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. আশরাফ আলীকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য রেলওয়ে মন্ত্রণালয়ে সংযুক্ত করা হলো।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা