× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দায়িত্ব বুঝে নিলেন নতুন আইজিপি বাহারুল আলম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪ ১৩:৫২ পিএম

আপডেট : ২১ নভেম্বর ২০২৪ ১৩:৫৩ পিএম

বিদায়ী আইজিপি ময়নুল ইসলামের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন বাহারুল আলম। প্রবা ফটো

বিদায়ী আইজিপি ময়নুল ইসলামের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন বাহারুল আলম। প্রবা ফটো

পুলিশের ৩৩তম মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব নিয়েছেন বাহারুল আলম। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে তিনি বিদায়ী আইজিপি মো. ময়নুল ইসলামের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছেন।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা যায়, সকালে আইজিপি পদে দায়িত্ব পাওয়া বাহারুল আলম পুলিশ সদরদপ্তরে আসেন। সেখানে আনুষ্ঠানিকভাবে বিদায়ী আইজিপির কাছ থেকে তার দায়িত্ব বুঝে নেন। এরপর ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন।

অন্যদিকে বিদায়ী আইজিপি ময়নুল ইসলামকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তিনি সরকারের কোনো একটি মন্ত্রণালয়ের সচিব পদে দায়িত্ব পেতে যাচ্ছেন।

এর আগে বুধবার এক প্রজ্ঞাপনে প্রাক্তন অতিরিক্ত আইজিপি বাহারুল আলমকে আগামী দুই বছরের জন্য পুলিশের মহাপরিদর্শক করে সরকার। নবাগত পুলিশপ্রধান একসময় পুলিশের বিশেষ শাখার এসবির প্রধান ছিলেন। দুই দফা পদোন্নতিবঞ্চিত এই কর্মকর্তা ২০২০ সালে অবসরে যান। পুলিশে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ তিনি রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন।

২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত জাতিসংঘ সদরদপ্তরের শান্তিরক্ষা বিভাগে পুলিশ লিয়াজোঁ অফিসার হিসেবে কর্মরত ছিলেন বাহারুল আলম। ২০১৫ সালে আফগানিস্তানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সিনিয়র পুলিশ অ্যাডভাইজার হিসেবে কাজ করেন। এর আগে ক্রোয়েশিয়া, সার্বিয়া, কসোভো ও সিয়েরা লিওনে দায়িত্ব পালন করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা