× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিক্ষাব্যবস্থা এমন হতে হবে, যা সৃজনশীলতার বিকাশে সহায়ক : প্রধান উপদেষ্টা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪ ১৭:১১ পিএম

আপডেট : ২০ নভেম্বর ২০২৪ ১৭:৩৬ পিএম

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশে উদ্যোক্তাদের একটি প্রজন্ম তৈরি করতে হলে আমাদের শিক্ষাব্যবস্থা এমন হতে হবে, যা সৃজনশীলতার বিকাশ ঘটাতে সহায়ক। তিনি বলেন, ‘আমাদের এমন শিক্ষাব্যবস্থা দরকার, যা শিক্ষার্থীদের সৃজনশীল মানুষ হতে সাহায্য করবে।’ বুধবার (২০ নভেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কার্যালয় পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, ‘মানুষ জন্মগতভাবে উদ্যোক্তা, তবে আমাদের শিক্ষাব্যবস্থা চাকরিপ্রার্থী তৈরি করে। এটি একটি ত্রুটিপূর্ণ ব্যবস্থা।’ তিনি উল্লেখ করেন, ‘আমাদের শিক্ষাব্যবস্থা এমনভাবে সংস্কার করা উচিত যাতে এটি একটি প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারে। আমাদের তরুণদের মধ্যে সৃজনশীলতার যে সম্ভাবনা রয়েছে, তা পূর্ণতার দিকে নিতে হবে।’

অধ্যাপক ইউনূস সচিবালয়ে তার প্রথম উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন এবং পরে শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন।

তিনি বলেন, ‘বাংলাদেশে এমন শিক্ষাব্যবস্থা তৈরি করা উচিত নয়, যেখানে শুধু পরীক্ষার নম্বরের ওপর জোর দেওয়া হয়। পরীক্ষার নম্বর কত পেয়েছে সেটাই সবকিছু নয়, এটি সবার উপলব্ধি করা উচিত।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের সমাজে জেনারেশন গ্যাপ কমানোর জন্য আমাদের নতুন প্রজন্মের ভাষা, তাদের আকাঙ্ক্ষা এবং চিন্তার প্রক্রিয়া বুঝতে হবে।’

তিনি আরও বলেন, ‘তরুণ ও প্রবীণ প্রজন্মের মধ্যে দূরত্ব বাড়লে এটি সমস্যা তৈরি করবে। আমাদের অবশ্যই দুই প্রজন্মের মধ্যে ধ্যান-ধারণার ব্যবধান কমিয়ে আনতে হবে।’

অধ্যাপক ইউনূস শিক্ষার্থীদের জাতীয় পাঠ্যক্রমে পারিবারিক মূল্যবোধ অন্তর্ভুক্তির গুরুত্বও তুলে ধরেন।

এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং শিক্ষা সচিব সিদ্দিক জোবায়ের।


সূত্র : বাসস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা