× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিলগালা খামে সম্পদের বিবরণী জমা দিতে সরকারি কর্মচারীদের নির্দেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪ ১৭:৩০ পিএম

আপডেট : ১৭ নভেম্বর ২০২৪ ১৯:০৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

গোপনীয়তার স্বার্থে সরকারি কর্মচারীদের সিলগালা খামে সম্পদের বিবরণী জমা দিতে বলা হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ওবায়দুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সরকারি কর্মচারীদের সম্পদের বিবরণীর তথ্য গোপনীয়তার স্বার্থে সিলগালাকৃত খামে কর্তৃপক্ষ বরাবর দাখিল করতে হবে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পদের বিবরণী দাখিল করতে হবে।

এর আগে গেল ২২ সেপ্টেম্বর সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে হিসাব বিবরণী দেওয়ার কথা থাকলেও এ বছর তা ৩০ নভেম্বরের মধ্যে দিতে বলেছে মন্ত্রণালয়।

সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ যা ২০০২-এ সংশোধনী এনে সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী ৫ বছর পর পর দেওয়ার বিধান করা হয়। তখন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান বলেন, ‘সাধারণত, আগে ছিল যোগদানের সময় জমা দিলে পাঁচ বছর পর পর রিভিউ করতে হতো। প্রয়োজনের নিরিখে এই নিয়মাবলি সময়ে সময়ে সরকার পরিবর্তন ও পরিমার্জনের এখতিয়ার বহন করে। তার আলোকে এখন বছর বছর করবে।’

তিনি বলেন, ‘সকল সরকারি কর্মচারীকে প্রতি অর্থবছরের সম্পদ-বিবরণী ডিসেম্বর মাসের ৩১ তারিখের মধ্যে দাখিল করতে হবে। যেহেতু এ বছর নতুন একটা বছর, ভাঙা বছর, সেহেতু এ বছরের ক্ষেত্রে সম্পদ বিবরণী ৩০ নভেম্বরের মধ্যে দাখিল করতে হবে। সিলগালাকৃত খামে জমা দিতে হবে।’

‘যদি ভুল তথ্য কিংবা এমন কোনো গোপন তথ্য থাকে, তা ১৯৭৯ বিধিমালা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এটা সকল সরকারি কর্মচারীর ক্ষেত্রে প্রযোজ্য।’

সম্পদ বিবরণী জমা না দিলে এবং তথ্য গোপন করলে যে শাস্তি দেওয়া হবে তা তুলে ধরে জ্যেষ্ঠ সচিব বলেন, এই ক্ষেত্রে দুই ধরনের দণ্ড হবে- লঘুদণ্ড ও গুরুদণ্ড।

তিনি জানান, লঘুদণ্ড হচ্ছে তিরস্কার, নির্দিষ্ট মেয়াদের জন্য পদোন্নতি বা বেতন বৃদ্ধি স্থগিত রাখা; কর্তব্যে অবহেলা বা সরকারি আদেশ অমান্য করার কারণে সরকারের আর্থিক ক্ষতির সম্পূর্ণ অংশ বা অংশবিশেষ বেতন বা আনুতোষিক থেকে আদায় করা; বেতন গ্রেডের নিম্নতর ধাপে অবনমিতকরণ।

আর গুরুদণ্ড হলো- নিম্নপদ বা নিম্নবেতন গ্রেডে অবনমিত করা, বাধ্যতামূলক অবসর, চাকরি থেকে অপসারণ, বরখাস্ত করা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা