× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পেট্রোবাংলার সামনে থেকে সরে গেলেন চাকরিপ্রত্যাশীরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪ ১৬:২৩ পিএম

আপডেট : ১৭ নভেম্বর ২০২৪ ১৬:৩২ পিএম

পেট্রোবাংলার সামনে থেকে সরে গেলেন চাকরিপ্রত্যাশীরা

দ্রুতসময়ের মধ্যে মৌখিক পরীক্ষা ও ফলাফল প্রদানের দাবিতে পেট্রোবাংলার সামনে অবস্থান নেওয়া চাকরিপ্রত্যাশীরা সরে গেছেন। রবিবার (১৭ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে তারা সেখান থেকে সরে যান।

এর আগে সকালে পেট্রোবাংলার সামনে অবস্থান নেন পেট্রোবাংলার অধীনস্থ কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের রাজস্ব খাতের ১৭ ক্যাটাগরিতে কর্মচারী পদে নিয়োগ পরীক্ষা দেওয়া চাকরিপ্রত্যাশীরা।

তাদের দাবি, পেট্রোবাংলা ২০২২ সালে কর্ণফুলী গ্যাস কোম্পানিতে একটা চাকরির সার্কুলার প্রকাশ করে। এতে তারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হন। এরপর তিনবার ভাইবা স্থগিত করে প্রতিষ্ঠানটি। এ বিষয়ে গত ২৩ অক্টোবর তারা পেট্রোবাংলার সামনে মানববন্ধন করেন৷  এরপরও কোনো সমাধান না পেয়ে আজ তারা একই দাবিতে পেট্রোবাংলার সামনে অবস্থান নেন।

খোঁজ নিয়ে জানা যায়, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এ পরীক্ষার কার্যক্রম চট্টগ্রাম থেকে পরিচালিত হয়। শিগগিরই এ চাকরির ভাইভা অনুষ্ঠিত হবে।

এ খবর জানার পর দুপুর পৌনে ১টার দিকে পেট্রোবাংলার সামনে থেকে সরে যান চাকরিপ্রত্যাশীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা