প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪ ০০:৩৭ এএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৪ ০০:৩৮ এএম
বেসরকারি টেলিভিশন চ্যালেন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৬ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) তালেবুর রহমান।
তিনি বলেন, দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) কার্যনির্বাহী কমিটির মহাসচিব পদে দায়িত্ব পালন করছেন আরিফ হাসান।