× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আসুন নতুন সভ্যতা তৈরি করি থ্রি জিরোর ভিত্তিতে : ড. ইউনূসের আহ্বান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪ ১১:১৪ এএম

আপডেট : ১৬ নভেম্বর ২০২৪ ১১:২৬ এএম

ড. ‍মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত

ড. ‍মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত

আসুন নতুন সভ্যতা তৈরি করি থ্রি জিরোর ভিত্তিতে এ আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ‍মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার এবং বাকস্বাধীনতার।

শনিবার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে বে অব বেঙ্গল কনভারসেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ড. ইউনূস বলেন, সবাইকে সঙ্গে নিয়ে একটি সমাজ গড়ার আওয়াজ তুলেছেন তরুণরা। সামনের বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার এবং বাকস্বাধীনতার।

প্রধান উপদেষ্টা বলেন, ‘এ সভ্যতা আমাদের ব্যর্থ করেছে। শুধু পরিবেশের দিক দিয়েই নয়, মানুষের মুনাফার পেছনে মরিয়া হয়ে ওঠাও এর জন্য দায়ী। আসুন আমরা নতুন একটি সভ্যতা তৈরি করি থ্রি জিরোর ভিত্তিতে। যেখানে সম্পদ কুক্ষিগত করা হবে না। সবার মধ্যে সমানভাবে বণ্টন হবে।’

তিনি বলেন, ‘বিদেশি অতিথিদের বলব আপনারা রাস্তাগুলো ঘুরে দেখুন। বাংলাদেশের তরুণদের মনের ভাষা বুঝতে পারবেন।’

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘আমি আপনাদের আহ্বান জানাব নতুন একটি বিশ্ব গড়ার বিষয়ে ভাবতে। যেভাবে আমাদের তরুণরা নতুন একটি বাংলাদেশের বিষয়ে ভাবতে শিখিয়েছেন আমাদের।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা