× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশে আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য স্থিতিশীলতা প্রয়োজন : জাতিসংঘ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪ ১৭:৪১ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশে আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য স্থিতিশীলতা প্রয়োজন, সেইসঙ্গে উন্মুক্ত সংলাপ ও সবার মতামতের ভিত্তিতে (অন্তর্ভুক্তিমূলক) সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বাংলাদেশে তদন্ত পরিচালনার পর রাজনৈতিক দল, অন্তর্বর্তী সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য ২১টি সুপারিশ করেছে সংস্থাটির মানবাধিকারবিষয়ক হাইকমিশনার অফিস (ওএইচসিএইচআর)।

সুপারিশে অন্তর্বর্তী সরকারের কাছে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সমস্যা সমাধানে উন্মুক্ত সংলাপ আয়োজনের ব্যাপারে বিশেষ গুরুত্ব দিয়েছে ওএইচসিএইচআর। ‘বাংলাদেশে সাম্প্রতিক বিক্ষোভ ও অস্থিরতার প্রাথমিক বিশ্লেষণ’ শীর্ষক প্রতিবেদনে সম্প্রতি সুপারিশগুলো প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে ৬ আগস্ট থেকে জুলাই পর্যন্ত বাংলাদেশে সংঘটিত মানবাধিকার লঙ্ঘন এবং এ সংক্রান্ত উদ্বেগ নিয়ে প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে। এই প্রতিবেদন তৈরিতে একাধিক উন্মুক্ত উত্স ও নির্ভরযোগ্য তথ্য সংকলনের সহায়তা নিয়েছে তদন্ত দল।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই ‘অন্তর্বর্তীকালীন’ সুপারিশগুলো দেশের বর্তমান পরিস্থিতি মোকাবেলার জন্য করা হয়েছে। তবে দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা ফেরাতে ব্যাপক আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কার প্রয়োজন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা