× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশে বড় রদবদল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪ ২০:২৫ পিএম

আপডেট : ১১ নভেম্বর ২০২৪ ২০:৪৭ পিএম

পুলিশে বড় রদবদল

পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ৬৪ কর্মকর্তাকে বদলি ও বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব আবু সাঈদ।

বদলি ও সংযুক্ত হতে যাওয়া কর্মকর্তাদের মধ্যে দুই ডিআইজি, ১৩ জন অতিরিক্ত ডিআইজি ও ৪৯ জন পুলিশ সুপার আছেন।

সংযুক্ত কর্মকর্তাদের বেশিরভাগই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে বেশি সক্রিয় ছিলেন।

একটি প্রজ্ঞাপনে একজন ডিআইজি, ৮ জন অতিরিক্ত ডিআইজি ও ৩৯ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়।

আরেকটি প্রজ্ঞাপনে একজন ডিআইজি, ৫ জন অতিরিক্ত ডিআইজি ও ১০ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে চলতি পদ থেকে প্রত্যাহার করে বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়।

ডিআইজি পদমর্যাদার দুই কর্মকর্তা হলেন- হাইওয়ে পুলিশের আতিকা ইসলাম ও ড. মো. নাজমুল করিম খান। তাদের মধ্যে আতিকাকে ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত এবং নাজমুল করিমকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা