× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উপদেষ্টা পরিষদে ফ্যাসিবাদীদের দোসর, বিক্ষোভের ডাক বৈষম্যবিরোধীদের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪ ১৫:৪৪ পিএম

আপডেট : ১১ নভেম্বর ২০২৪ ১৭:২৪ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

ছাত্র-জনতার অংশীদারিবিহীন সিদ্ধান্তে অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সোমবার (১১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

কর্মসূচি অনুযায়ী বিকাল ৪টায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

ফেসবুক পোস্টে হাসনাত বলেন, ছাত্র-জনতার অংশীদারিবিহীন সিদ্ধান্তে উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে আজকে বেলা ৩টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ মিছিল ডাকে। অন্যদিকে বিপ্লবের চেতনা নিয়ে গঠিত উপদেষ্টা পরিষদে ফ্যাসিবাদী দোসরদের স্থান দিয়ে শহীদের রক্তের অবমাননার প্রতিবাদে মানববন্ধন ডেকেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সমমনা দাবিতে পরপর দুটি প্রোগ্রাম হওয়ায় আমরা সকলে মিলে বিকাল চারটায় একসঙ্গে প্রোগ্রাম করার সিদ্ধান্ত নিয়েছি। বেলা তিনটার পরিবর্তে বিকাল চারটায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

এর আগে রবিবার নতুন করে শপথ নেন তিন উপদেষ্টা। তারা হলেন– ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করান। শপথের পর থেকেই শুরু হয় নানা সমালোচনা।

এর আগে আওয়ামী লীগের ডাকা কর্মসূচির প্রতিবাদ জানিয়ে গতকাল রবিবার গণজমায়েত কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

যেখানে ইসলামী বক্তা রফিকুল ইসলাম মাদানী, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম ও ঢাবি শাখার ছাত্রশিবিরের সভাপতি সাদিক কাইয়ুমসহ প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা