× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতিমন্ত্রী মর্যাদায় তিন মন্ত্রণালয়ে বিশেষ সহকারী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪ ১১:১০ এএম

আপডেট : ১১ নভেম্বর ২০২৪ ১২:৫৬ পিএম

বাঁ থেকে খোদা বকশ চৌধুরী, সায়েদুর রহমান ও আমিনুল ইসলাম। ছবি : কোলাজ/প্রবা

বাঁ থেকে খোদা বকশ চৌধুরী, সায়েদুর রহমান ও আমিনুল ইসলাম। ছবি : কোলাজ/প্রবা

প্রতিমন্ত্রী পদমর্যাদায় তিন মন্ত্রণালয়ে বিশেষ সহকারী নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে খোদা বকশ চৌধুরীকে স্বরাষ্ট্র, ড. সায়েদুর রহমানকে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ এবং প্রফেসর ড. এম আমিনুল ইসলামকে শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. শেখ আবদুর রশীদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নিম্নলিখিত ব্যক্তিবর্গকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বিশেষ সহকারী হিসেবে নিয়োগদান করেছেন। রুলস অব বিজনেস অনুযায়ী উপদেষ্টাদের সহায়তা প্রদানের জন্য তাদের এসব নির্বাহী ক্ষমতা অর্পণ করা হয়েছে।

বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত থাকাকালে তারা প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতনভাতাদি ও আনুষঙ্গিক সুযোগসুবিধা প্রাপ্য হবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা