× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত ও সনদ বাতিলে হচ্ছে কমিটি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪ ১৪:৩১ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মহান স্বাধীনতা যুদ্ধে অংশ না নিয়েও জাল সনদ এবং বিভিন্ন তদবির-সুপারিশে এতদিন যারা মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় সুবিধা নিয়েছেন তাদের শনাক্ত করে সনদ বাতিল করতে কমিটি গঠন করা হচ্ছে। রবিবার (১০ নভেম্বর) দুপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের একটি সূত্র এমন তথ্য নিশ্চিত করেছেন।

শিগগির এই কমিটি পূর্ণাঙ্গ করা হবে। তবে প্রাথমিকভাবে এসব কাজ খুব গোপনীয়ভাবেই হচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অনুমতি দিলেই তা প্রকাশ করা হবে।

সূত্রে জানা যায়, এ কমিটির আকার সাত সদস্য বিশিষ্ট হতে পারে। কমিটি গঠনের পর প্রধান উপদেষ্টা এটি অনুমোদন দিলে কাজ শুরু হবে। ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আবেদন এবং আবেদন ছাড়াও বিতর্কিত মুক্তিযোদ্ধাদের বিষয় পুনরায় যাচাই-বাছাই করা হবে। এ প্রক্রিয়ায় অনেক ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল হতে পারে এবং সব সুবিধা হতে বঞ্চিত হবেন। 

ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত কার্যক্রম হওয়ার আগ পর্যন্ত মুক্তিযোদ্ধাদের ঘর নির্মাণ কার্যক্রমও স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে সূত্রটি। কারণ, কোনও একজনকে ঘর নির্মাণ করে দেওয়া হলো, পরে দেখা গেল, তিনি ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে শনাক্ত হয়েছেন। তখন সেটা নিয়ে বিব্রতকর পরিস্থিতি তৈরি হতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘প্রতিদিন ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে নানা অভিযোগ আসছে। প্রাথমিকভাবে মন্ত্রণালয়ে এসব অভিযোগ জমা রাখা হচ্ছে। পরে মন্ত্রণালয় এসব বিষয় সিদ্ধান্ত নেবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা