× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আসিফ নজরুলকে হেনস্থা, মশাল মিছিল যুব অধিকারের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪ ২২:০৯ পিএম

আসিফ নজরুলকে হেনস্থা, মশাল মিছিল যুব অধিকারের

সুইজারল্যান্ডের জেনেভায় আওয়ামী লীগের কর্মীদের হাতে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলকে হেনস্থার প্রতিবাদে মশাল মিছিল করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে আল রাজী কমপ্লেক্সের সামনে মশাল মিছিল করেন নেতাকর্মীরা।

পরে সংক্ষিপ্ত সমাবেশে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, জেনেভায় আইন উপদেষ্টা আসিফ নজরুলকে হেনস্থাকারীরা আওয়ামী লীগের সন্ত্রাসী। হেনস্থাকারী সবার পাসপোর্ট বাতিলের দাবি জানান তিনি। ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনোভাবে এই ঐক্য বিনষ্ট হলে পতিত ফ্যাসিবাদ এর সুযোগ নিতে পারে, তাই আমাদের এই ঐক্য নষ্ট করা যাবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে দুটি বিষয় স্পষ্ট করতে হবেÑ এক, সংস্কারের রোডম্যাপ, দুই, নির্বাচনের রোডম্যাপ। 

দলের উচ্চতর পরিষদ সদস্য শাকিল উজ্জামান বলেন, গণঅভ্যুত্থানের পরও আওয়ামী লীগের আচরণের পরিবর্তন হয়নি। অনতিবিলম্বে সন্ত্রাসী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।

যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান বলেন, আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই। এমন বর্বর শাসন, এত গুম, খুন, হত্যা নির্যাতন এবং জুলাই আগস্টের নির্মম গণহত্যার পরেও তাদের যে আস্ফালন, তাতেই প্রমাণ হয় তারা কোনো অনুশোচনা করছে না। 

যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসানের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক সৈয়দ মাহবুবুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান পেশাজীবী অধিকার পরিষদ সাধারণ সম্পাদক খালিদ হোসেন, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পদ, যুব অধিকার পরিষদ মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ওবায়দুল হাসান শুভ, উত্তরের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম আপেল প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা