× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অক্টোবরে সীমান্তে ভারত-মিয়ানমারের ১৩২৬ নাগরিক আটক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪ ১৮:২৮ পিএম

আপডেট : ০৭ নভেম্বর ২০২৪ ১৮:৩০ পিএম

অক্টোবরে সীমান্তে ভারত-মিয়ানমারের ১৩২৬ নাগরিক আটক

গত মাসে দেশের সীমান্তসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ২২৫ কোটি ৮৮ লাখ ৭৮ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সেইসঙ্গে সীমান্ত এলাকা থেকে ২৮ জন ভারতীয় নাগরিক এবং ১ হাজার ২৯৮ জন মিয়ানমারের নাগরিককে আটক করা হয়েছে। ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মিয়ানমারের নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদকপাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২৪৩ জন চোরাচালানি এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৩৪৫ জন বাংলাদেশি নাগরিক ও ২৮ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া ১ হাজার ২৯৮ জন মিয়ানমারের নাগরিককে আটকের পর তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

বিজিবির অভিযানে জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ৯৮৬ গ্রাম স্বর্ণ, ১৪ হাজার ৩০২টি শাড়ি, ১৫ হাজার ২৩টি থ্রিপিস, শার্টপিস, চাদর, কম্বল, তৈরিপোশাক, ২৭ হাজার ৬৫২ মিটার থান কাপড়, ২ লাখ ৫০ হাজার ৭২২টি কসমেটিকস সামগ্রী, ৩ হাজার ১৪৯ ঘনফুট কাঠ, ২ হাজার ২৬৫ কেজি চা পাতা, ৪ লাখ ১৬ হাজার ৭১১ কেজি চিনি, ৪ হাজার ১৩০ কেজি সার, ৮৬ হাজার ৭৫০ ঘনফুট কয়লা, ২০ হাজার ৪৪০টি মোবাইল ডিসপ্লে, ৪০ হাজার ৬৪০টি চশমা, ৯৪২ কেজি সুতা/কারেন্ট জাল, ১৫ হাজার ৩৩৪ কেজি সুপারি, ৯০ হাজার ৯০৪ কেজি রসুন, ১ হাজার ৩১৮ কেজি পেঁয়াজ, ২২ হাজার ৮৮৯ কেজি জিরা, ৪টি কষ্টি পাথরের মূর্তি, ২১টি ট্রাক, ২৪টি পিকআপ, ৫টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ৯টি ট্রলি, ৩৪৭টি নৌকা, ৫৩টি সিএনজি/ইজিবাইক, ৮১টি মোটরসাইকেল এবং ২৪টি বাইসাইকেল।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- ২টি পিস্তল, ৩টি গান জাতীয় অস্ত্র, ১টি রাইফেল, ১টি রিভলবার, ৩টি গ্রেনেড, ১টি রকেট বোম্ব, ২টি ম্যাগজিন এবং ২৭০ রাউন্ড গুলি।

এছাড়াও গত মাসে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ৫ লাখ ৯০ হাজার ৯৭৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩ কেজি ১৯৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস)।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা