× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চিকিৎসা শেষে ফের ডিবি হেফাজতে শাহজাহান খান

প্রতিবেদক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪ ১৬:১৮ পিএম

আপডেট : ০৭ নভেম্বর ২০২৪ ১৭:৪১ পিএম

ঢামেকে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। ফাইল ফটো

ঢামেকে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। ফাইল ফটো

ঢাকা মেডিকেলে চিকিৎসা শেষে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানকে আবারও ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে হাসপাতাল থেকে তাকে ছাড় দেওয়া হয়।

এর আগে গত ৪ নভেম্বর রিমান্ডে থাকা অবস্থায় ডিবি কার্যালয়ে অসুস্থ হয়ে পড়েন শাহজাহান খান। দ্রুত তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে এলে সিসিইউতে ভর্তি করানো হয়।

ডিবি পুলিশের পরিদর্শক মো. আলমগীর হোসেন জানান, ঢাকা মেডিকেলে চিকিৎসার পরে সুস্থ হওয়ার কারণে হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়। তাকে আবার ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা