× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা দিতে ঢাকায় ব্রিটিশ মেডিকেল টিম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪ ১৮:৫৬ পিএম

আপডেট : ০৫ নভেম্বর ২০২৪ ১৯:০৫ পিএম

বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা দিতে ঢাকায় ব্রিটিশ মেডিকেল টিম

বৈষম্যবিরোধী  ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা দিতে ঢাকায় এসেছে ব্রিটিশ মেডিকেল টিম। ৫ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত এই টিম ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশনে (এনআইটিওআর) চি‌কিৎসা দে‌বে।

মঙ্গলবার (৫ নভেম্বর) যুক্তরাজ্যের ঢাকার হাইকমিশন জানায়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছ থেকে সাহায্যের আনুষ্ঠানিক অনুরোধের পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্য সরকারের অর্থায়নে ইউকে ইমার্জেন্সি মেডিকেল টিম (ইএমটি) ঢাকায় এসেছে।

হাইকমিশন জানায়, মেডিকেল টিমে একজন অর্থোপেডিক সার্জন, একজন ফিজিওথেরাপিস্ট ও পুনর্বাসন বিশেষজ্ঞ এবং একজন ক্লিনিক্যাল সমন্বয়কারী রয়েছেন। তারা ৫ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশনে (এনআইটিওআর) কাজ করবেন।

মেডিকেল টিমে ক্লিনিক্যাল বিশেষজ্ঞদের বিশ্বব্যাপী সংঘাত-আক্রান্ত এলাকায় রোগীদের চিকিৎসার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা