× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসলামি মহাসম্মেলন

মাওলানা সাদকে বাংলাদেশে অবাঞ্ছিত করার দাবি কওমি আলেমদের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪ ১৪:১৭ পিএম

মাওলানা সাদকে বাংলাদেশে অবাঞ্ছিত করার দাবি কওমি আলেমদের

ফ্যাসিবাদের সঙ্গে যারা জড়িত বাংলার মাটিতে তাদের ঠাঁই দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশের কওমি আলেমরা। মাওলানা সাদকে বাংলাদেশে অবাঞ্ছিত করার দাবিও তুলেছেন তারা।

মঙ্গলবার (৫ নভেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে ওলামা-মাশায়েখ বাংলাদেশের আয়োজনে তাবলিগ, কওমি মাদ্রাসা ও দীন রক্ষার্থে আয়োজিত ওলামা-মাশায়েখ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন তারা।

ইসলামি মহাসম্মেলনের কারণে জনসমুদ্রে রূপ নিয়েছে সোহরাওয়ার্দী উদ্যান ও তার আশপাশের এলাকা। সারাদেশ থেকে আগত ওলামা-মাশায়েখ, বিভিন্না মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থীরা ভিড় জমিয়েছেন এখানে।

কাকরাইল মসজিদ, টঙ্গীর ইজতেমা নিয়ে কথা বলেন আলেমরা। দাবি তুলে বলেন, ওলামা-কেরামের নেতৃত্বে কাকরাইল মসজিদ চলবে, ইজতেমাও আলেমদের দ্বারা পরিচালিত হবে।

দাওয়াতে তাবলিগ ঐক্যের প্রতীক। ঐক্যবদ্ধভাবে দীনের খেদমত করতে চান সম্মেলনে আগতরা। আর মাওলানা সাদ বিভ্রান্তিকর বক্তব্য দেন বলে জানান তারা। বাংলার জমিনে তার কবর রচনা হবে বলে জানান আলেম-মাশায়েখরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা