× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখবে চীন

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ০৭ আগস্ট ২০২২ ১৬:৩৬ পিএম

আপডেট : ০৭ আগস্ট ২০২২ ১৬:৫৯ পিএম

 প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে চীো পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে চীো পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই

চীন আন্তর্জাতিক ফোরামগুলোয় বিভিন্ন ইস্যুতে বাংলাদেশকে সমর্থন ও উন্নয়ন সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। 

গণভবনে রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই প্রতিশ্রুতি দেন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান।

ওয়াং ইর বরাত দিয়ে ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অভূতপূর্ব উন্নয়ন করেছে। কৌশলগত অংশীদার হিসেবে চীন বাংলাদেশের উন্নয়নে সহায়তা অব্যাহত রাখবে। পাশাপাশি আন্তর্জাতিক ফোরামগুলোয় বিভিন্ন ইস্যুতে বাংলাদেশকে সমর্থন দিয়ে যাবে পূর্ব এশিয়ার দেশটি।

‘ওয়াং ই আরও বলেন, ডিজিটাল অর্থনীতির উন্নয়নেও চীন বাংলাদেশকে সহযোগিতা করবে।’

প্রেস সচিব জানান, ওয়াং ইর সঙ্গে আলোচনার সময় রোহিঙ্গারা বাংলাদেশের জন্য অতিরিক্ত বোঝা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সংকট সমাধানে চীনের সহযোগিতা চান।

জবাবে চীনের মন্ত্রী বলেন, তার দেশ আশা করে এই সংকট বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে সমাধান হবে। এই ইস্যুতে যদি ত্রিপক্ষীয় হস্তক্ষেপের প্রয়োজন হয়, সে ক্ষেত্রে চীন ভূমিকা পালন করবে।

তাইওয়ান ইস্যুতে চীনের অবস্থান প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন ওয়াং ই। এ প্রসঙ্গে শেখ হাসিনা বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, ঢাকা ‘এক চীন নীতিতে’ বিশ্বাস করে। বাংলাদেশ চীনের বন্ধুত্বকে মূল্য দেয়।

কোভিড-১৯-এর সময় বাংলাদেশে এসে ফিরতে না পারা শিক্ষার্থীদের চীন যেতে ব্যবস্থা নেওয়ার অনুরোধও করেন প্রধানমন্ত্রী।

দুই দিনের সফরে শনিবার বিকেলে ঢাকায় আসেন ওয়াং ই। কম্বোডিয়ার নমপেনে আসিয়ান সম্মেলন থেকে সরাসরি ঢাকায় আসেন তিনি।

তার এ সফরে চীনের সঙ্গে চারটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। চীন বাংলাদেশের ৯৯ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধার ঘোষণা দিয়েছে বলে জানান প্রেস সচিব ইহসানুল করিম।

/প্রবা/টিকে/

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা