× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে ফিরেছেন আরও ৭০ বাংলাদেশি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪ ১২:০৩ পিএম

আপডেট : ০৪ নভেম্বর ২০২৪ ১২:৩৮ পিএম

বিমানবন্দরে বিদেশ থেকে ফিরে আসা যাত্রী। ছবি : সংগৃহীত

বিমানবন্দরে বিদেশ থেকে ফিরে আসা যাত্রী। ছবি : সংগৃহীত

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে ৭০ প্রবাসী বাংলাদেশির একটি দল রবিবার রাতে আমিরাত এয়ারলাইনসের একটি ফ্লাইটে (ইকে-৫৮৪) নিরাপদে ঢাকায় পৌঁছেছে।

সোমবার (৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ পর্যন্ত লেবানন থেকে সাত ফ্লাইটে মোট ৩৩৮ বাংলাদেশিকে সম্পূর্ণ সরকারি খরচে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

প্রত্যাবাসন উদ্যোগটি পররাষ্ট্র, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতে বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় পরিচালিত একটি যৌথ প্রচেষ্টা। আইওএমের প্রতিনিধিদের সঙ্গে পররাষ্ট্র ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিমানবন্দরে ফিরে আসা বাংলাদেশি নাগরিকদের স্বাগত জানান।

আইওএমের সৌজন্যে প্রত্যেক প্রত্যাবর্তনকারীকে হাতখরচ, মৌলিক খাদ্য সরবরাহ ও চিকিৎসা সহায়তা বাবদ ৫ হাজার টাকা দেওয়া হয়েছে।

চলমান সংঘাতের মধ্যে লেবানন থেকে ফিরতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসনের যাবতীয় খরচ বহন করার প্রতিশ্রুতি দিয়েছে সরকার।

ইতোমধ্যে বৈরুতে বাংলাদেশ দূতাবাস দেশে ফিরতে ইচ্ছুক প্রবাসীদের নিরাপদে ফিরে আসার বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছে। পাশাপাশি যারা সেখানে থাকতে চান তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যও নিষ্ঠার সঙ্গে কাজ করছে দূতাবাস।

এর আগে রবিবার লেবাননে কর্মস্থলে যাওয়ার সময় ইসরায়েলের বিমান হামলায় এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা