× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বুকে বুলেট নিয়ে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যাশা ব্যর্থ হতে দেওয়া যাবে না

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪ ২০:৪৩ পিএম

আপডেট : ০১ নভেম্বর ২০২৪ ২০:৪৮ পিএম

বুকে বুলেট নিয়ে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যাশা ব্যর্থ হতে দেওয়া যাবে না

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, ছাত্র-শ্রমিক জনতার গণঅভ্যুত্থানে হাজারেরও বেশি মানুষ শহিদ হয়েছেন। একটি বৈষম্যহীন সমাজ গড়তেই তারা বুকে বলেট নিয়েছেন। তাদের এই প্রত্যাশাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। 

উপদেষ্টা আজ শুক্রবার (১ নভেম্বর ) ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে মহানগর সার্বজনীন পূজা কমিটি এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কর্তৃক আয়োজিত বিজয়া সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

হাসান আরিফ জানান, একটি বৈষম্যহীন সমাজ গড়ে তুলতেই অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এটি কোনো শপিং মলে বা দোকানে প্যাকেট আকারে কিনতে পাওয়া যায় না। সংস্কারের প্রধান উপকরণ হলো- একটি কলুষমুক্ত চিত্তা মানুষের কলুষিত চিত্ত দিয়ে কখনো বৈষম্যহীন সমাজ গঠন করা যায় না।

উপদেষ্টা বলেন, বৈষম্যহীন সমাজে মানুষের পরিচয় ধর্মের ভিত্তিতে হবে না। কিংবা গায়ের রঙ বা বর্ণের ভিত্তিতে হবে না। এসব বিভাজন মানুষের সৃষ্টি। মানব সৃষ্ট এসব বৈষম্য নিরসন করতেই ছাত্র জনতা বুকে বুলেট ধারণ করেছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতার প্রত্যাশা পূরণে ট্রাস্টি হিসেবে কাজ করছে। 

তিনি আরও বলেন, আগামীতে যে  সরকার আসবে, আমার ধারণা তারাও এই প্রত্যাশা পূরণে সচেষ্ট থাকবেন। বৈষম্যহীন সমাজ গঠনের যে যাত্রা ছাত্র-জনতা বুকে বলেট নিয়ে শুরু করেছে, সে স্বপ্নযাত্রা বাস্তবয়ায়নে ভবিষ্যতের নির্বাচিত সরকারও অবদান রাখবে।’ 

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব -এর সভাপতিত্বে বিজয়া সম্মেলনে স্বাগত বক্তব্য দেন ড. তাপস চন্দ্র পাল। এতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, ভদন্ত করুনানন্দ থের, ফাদার এলবার্ট রোজারিও, রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ এবং সম্পাদক স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজসহ প্রমুখ। 
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা