× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রাথমিকে শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের চূড়ান্ত ফল আজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪ ১৫:৫৮ পিএম

প্রাথমিকে শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের চূড়ান্ত ফল আজ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৩ এর তৃতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ হতে পারে আজ। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যার পর প্রার্থীরা এ ফল পেতে পারেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানিয়েছে, যদি কোনও কারিগরি জটিলতা না থাকে তবে আজ সন্ধ্যার পর এই ফলাফল প্রকাশ হতে পারে। নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত নিয়ম মেনেই ফলাফল প্রকাশ করা হচ্ছে।

এর আগে প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ বলেন, ফল প্রকাশের জন্য আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে মতামত চেয়েছিলাম। আমরা জানতে পেরেছি তারা এ বিষয়ে আইন মন্ত্রণালয়ে মতামতের জন্য ফাইল পাঠিয়েছিল। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আমি এবং আমাদের উপদেষ্টা যোগাযোগ করেছি। আইন উপদেষ্টার সঙ্গেও আমাদের উপদেষ্টা যোগাযোগ করেছেন। আইন মন্ত্রণালয় থেকে তারা একটা মতামত জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। এবার জনপ্রশাসন মন্ত্রণালয় এই ফাইল আমাদের কাছে দিলেই আমরা একটা সিদ্ধান্ত নেব। 

তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ২১ জেলার পরীক্ষা হয়েছে। লিখিত পরীক্ষার সংশোধিত ফল গত ২২ এপ্রিল প্রকাশিত হয়। এতে ৪৬ হাজার ১৯৯ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। আর এই পরীক্ষা গত ২৯ মার্চ (শুক্রবার) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত জেলা পর্যায়ে অনুষ্ঠিত হয়।

২০২৩ সালের ১৪ জুন সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকার। গত ২৯ মার্চ এই দুই বিভাগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের লিখিত (এমসিকিউ) পরীক্ষার ফল প্রকাশ করা হয় ২১ এপ্রিল। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপের (৩ পার্বত্য জেলা ছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ২১টি জেলা) লিখিত পরীক্ষার সংশোধিত ফল পরের দিন প্রকাশ করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা