× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিসি নিয়োগে ‘লেনদেন’: সত্যতা পায়নি উপদেষ্টা পরিষদ কমিটি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪ ২১:৫৯ পিএম

আপডেট : ৩০ অক্টোবর ২০২৪ ২২:১২ পিএম

ডিসি নিয়োগে ‘লেনদেন’: সত্যতা পায়নি উপদেষ্টা পরিষদ কমিটি

জেলা প্রশাসক (ডিসি) নিয়োগে মোটা অঙ্কের আর্থিক লেনদেনের যে অভিযোগ উঠেছিল, তার সত্যতা পায়নি অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টার সমন্বয়ে গঠিত উপদেষ্টা পরিষদ কমিটি।

বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত আজকের সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।

কমিটির প্রতিবেদনের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন, কিছুদিন আগে ডিসি নিয়োগ সংক্রান্ত বিষয়ে ঘুষ লেনদেনের অভিযোগে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। এ বিষয়ে সরকার উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটি সরকারের কাছে প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে জানা গেছে প্রকাশিত প্রতিবেদনটি সত্য নয়।

আজাদ মজুমদার জানান, সরকারের পক্ষ থেকে ওই পত্রিকাকে তাদের প্রতিবেদনটি পর্যালোচনা করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হচ্ছে।

এ মাসের শুরুতে একটি জাতীয় দৈনিকে ‘আমার 5C হলেই চলবে, স্যার 10C রাখব’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান ও একই মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিবের হোয়াটসঅ্যাপে কথোপকথনে ঘুষের বিষয়টি এসেছে বলে অভিযোগ করা হয়েছিল। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছিল।

এরপর ১০ অক্টোবর এই অভিযোগ তদন্তে অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টার সমন্বয়ে ‘উপদেষ্টা পরিষদ কমিটি’ গঠন করে সরকার।

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলকে আহ্বায়ক করে গঠিত এই উপদেষ্টা পরিষদ কমিটির অপর দুই সদস্য ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা