× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে পুতুলকে ছাড়া সরাসরি কাজ করতে চায় বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪ ২১:১১ পিএম

আপডেট : ৩০ অক্টোবর ২০২৪ ২১:৩৩ পিএম

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে পুতুলকে ছাড়া সরাসরি কাজ করতে চায় বাংলাদেশ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সরাসরি কাজ করতে চায় অন্তর্বর্তী সরকার। এ জন্য বাংলাদেশ সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে একটি চিঠি দিয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, ‘বাংলাদেশ সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে একটি চিঠি দিয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে- যেন বাংলাদেশ সরাসরি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে যোগাযোগ করতে পারে এবং যেন আঞ্চলিক পরিচালকের মাধ্যমে যোগাযোগ করতে না হয়।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে এখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যিনি এখানে আঞ্চলিক পরিচালক আছেন সায়মা ওয়াজেদ পুতুল, তিনি আমাদের জন্য ডিসফাংশনাল। তার বিরুদ্ধে ফৌজদারি ও আর্থিক অপরাধের অভিযোগে মামলা হয়েছে, এ কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানানো হয়েছে যে তার মাধ্যমে যেন যোগাযোগ করতে না হয় এবং বাংলাদেশ সরাসরি যোগাযোগ করতে পারে। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতেও বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অনুরোধ করা হয়েছে।’

এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘এখানে ইস্যুটা এথিক্যাল। আর্থিক অপরাধসহ কিছু অপরাধে তাকে অভিযুক্ত করা হয়েছে। এখানে তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। এ কারণে তো তার সঙ্গে কাজ করার প্রশ্নই আসে না। এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কী ব্যবস্থা নিচ্ছে, সেটাও আমাদের জানাতে বলেছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা