× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুলাই-আগস্ট গণহত্যা

মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪ ১০:৪০ এএম

আপডেট : ৩০ অক্টোবর ২০২৪ ১০:৫৮ এএম

মিরপুরের সাবেক ডিসি জসিম উদ্দিন গ্রেপ্তার। ছবি : সংগৃহীত

মিরপুরের সাবেক ডিসি জসিম উদ্দিন গ্রেপ্তার। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনে দায়ের করা হত্যা মামলার আসামি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে রংপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, জসিম উদ্দিনকে রংপুর থেকে ট্রাইব্যুনালে আনা হচ্ছে। তার বিরুদ্ধে ১৫০ জনকে হত্যার  অভিযোগ আনা হয়েছে। এই প্রথম জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে গ্রেপ্তার কাউকে ট্রাইব্যুনালে নেওয়া হচ্ছে।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম গণমাধ্যমকে জানান, জসিম উদ্দিন জুলাই-আগস্ট গণহত্যা মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। মিরপুর অঞ্চলের ডিসি থাকা অবস্থায় তার বিরুদ্ধে আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে। আজই তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে।

১৩ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে মো. জসিম উদ্দিনকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা