জুলাই-আগস্ট গণহত্যা
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪ ১০:৪০ এএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৪ ১০:৫৮ এএম
মিরপুরের সাবেক ডিসি জসিম উদ্দিন গ্রেপ্তার। ছবি : সংগৃহীত
বৈষম্যবিরোধী আন্দোলনে দায়ের করা হত্যা মামলার আসামি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে রংপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, জসিম উদ্দিনকে রংপুর থেকে ট্রাইব্যুনালে আনা হচ্ছে। তার বিরুদ্ধে ১৫০ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে। এই প্রথম জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে গ্রেপ্তার কাউকে ট্রাইব্যুনালে নেওয়া হচ্ছে।
ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম গণমাধ্যমকে জানান, জসিম উদ্দিন জুলাই-আগস্ট গণহত্যা মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। মিরপুর অঞ্চলের ডিসি থাকা অবস্থায় তার বিরুদ্ধে আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে। আজই তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে।
১৩ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে মো. জসিম উদ্দিনকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়।