× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাত কলেজের শিক্ষার্থীদের সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪ ১০:২১ এএম

আপডেট : ২৯ অক্টোবর ২০২৪ ১১:০০ এএম

সাত কলেজের শিক্ষার্থীদের সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার

যানজট নিরসনে সাত কলেজের শিক্ষার্থীদের সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুরোধ জানিয়ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেছেন, ‘যারা যানজট নিয়ে কথা বলেন, তারাই রাস্তা ব্লক করে আন্দোলন করছেন। রাস্তা ব্লক না করে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে আন্দোলন করলে জনগণের ভোগান্তি কমবে।’

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর লালবাগে পুরাতন কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

‘পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের ইতিহাস, ঐতিহাসিক ভবন সংরক্ষণ ও পারিপার্শ্বিক উন্নয়ন’ প্রকল্প নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পুরান ঢাকার ঐতিহ্য সংরক্ষণের জন্যই এ প্রকল্প। এ এলাকায় যানজট সবচেয়ে বড় সমস্যা। তাই রাস্তা আর পার্কিং প্লেস প্রশস্ত করতে হবে আরও। সেটা নিয়ে কাজ করা হচ্ছে।’

রাস্তা প্রশস্তের কাজ ছয় মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ ছাড়া আগামী ছয় মাসের মধ্যেই নির্মাণাধীন চক কমপ্লেক্স মার্কেটের কাজ শেষ করার তাগিদ দিয়েছেন উপদেষ্টা।

তিনি বলেন, ‘প্রকল্পে বাজেট বাড়ানোর চর্চা আর হবে না। এ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। বরাদ্দ দেওয়া বাজেটেই কাজ শেষ করতে হবে। নতুন করে কোনো বাজেট দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘আমাদের কোনো দুর্নীতি বা ভুল থাকলে ধরিয়ে দেওয়ার অনুরোধ করছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা