× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শীত মৌসুমে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে যে নির্দেশনা দিলেন উপদেষ্টা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪ ১২:১৮ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

দেশে জ্বালানিসংকট ছাড়াও বিদ্যুৎ সরবরাহে ঘাটতি রয়েছে। এ পরিস্থিতিতে আসন্ন শীত মৌসুমে নিজ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয় ও তাদের আওতাধীন দফতর, সংস্থা বা কোম্পানিগুলোকে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার যথাসম্ভব পরিহার করার নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

সোমবার (২৮ অক্টোবর) তার মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেশে জ্বালানিসংকট ছাড়াও বিদ্যুৎ সরবরাহে ঘাটতি রয়েছে। আসন্ন শীত মৌসুমে অর্থাৎ ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয় ও তাদের আওতাধীন দফতর, সংস্থা বা কোম্পানিগুলোকে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার যথাসম্ভব পরিহার করার নির্দেশনা দেয়া হল।

এর ফলে সেচের জন্য বিদ্যুৎ সরবরাহ, সার উৎপাদন ও শিল্প কারখানায় গ্যাসের সরবরাহ বাড়ানো সম্ভব হবে বলে জানানো হয়।

উল্লেখ্য, এর আগে বিদ্যুতের ব্যবহার ২৫ শতাংশ কমানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব মন্ত্রণালয়কে সরকার নির্দেশনা দিয়েছিল। জ্বালানি উপদেষ্টা এ বিষয়ে সকলের সহযোগিতা চেয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা