× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাদ্দাম-ইনান ও ২২ ছাত্রলীগ নেত্রীর নামে মামলা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪ ২২:২২ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সদ্য নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি, সেক্রেটারিসহ ৩৭০ থেকে ৪২০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

রবিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আরমান হোসেন রাজধানীর শাহবাগ থানায় মামলাটি করেন।

মামলায় ২২০ জনের নাম উল্লেখ করা হয়েছে; বাকিদের অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এর মধ্যে ২২ ছাত্রলীগ নেত্রী রয়েছেন।

মামলার বাদী আরমান হোসেন জানান, এর আগে ২৫ তারিখে শাহবাগ থানায় ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে আরও একটি মামলা করা হয়েছিল। ওই মামলায় সবার নাম না আসায় যাবতীয় পর্যবেক্ষণ শেষে নতুন করে এ মামলাটি করা হলো।

তিনি আরও জানান, আজকের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ২২ জন নেত্রীর নাম উল্লেখ করা হয়েছে, যারা ১৫ জুলাই এবং এর আগে-পরে সাধারণ ছাত্রছাত্রীদের আন্দোলনে যেতে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে বাধা দিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা