× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রেলওয়ে ডিসপ্লে বোর্ডে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’, ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪ ১৮:৪৮ পিএম

আপডেট : ২৭ অক্টোবর ২০২৪ ১৮:৪৯ পিএম

রেলওয়ে ডিসপ্লে বোর্ডে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’, ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ

ঢাকা রেলওয়ে স্টেশনের প্রবেশমুখে ডিসপ্লে বোর্ডে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ স্লোগান প্রদর্শণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ।

রবিবার (২৭ অক্টোবর) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার (২৬ অক্টোবর) সকাল ৯টার দিকে ঢাকা রেলওয়ে স্টেশনে যাত্রী প্রবেশের প্রধান গেটের ওপরে স্থাপিত এলইডি ডিজিটাল ডিসপ্লে বোর্ডে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখাটি ভেসে উঠার ঘটনা রেলওয়ে ঢাকা বিভাগের নজরে আসে। এ ঘটনায় ঢাকা স্টেশনে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। বিষয়টি জানার পর ওই ডিসপ্লে বোর্ডের দায়িত্বে থাকা রেলওয়ের ইলেকট্রিক্যাল বিভাগ ডিসপ্লে বোর্ডটি বন্ধ করে দেয়।

এতে বলা হয়, এ ঘটনার প্রেক্ষিতে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক কর্তৃক বৈদ্যুতিক বিভাগের দায়িত্বরত ইনচার্জকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে আহ্বায়ক করে চার সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দুদিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনার সময় ওই স্থানে কর্মরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর একজন সদস্যকে দায়িত্বে অবহেলার কারণে ভৈরবে বদলি করা হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লষণ করে ঘটনার দিন ভোর আনুমানিক ৫টা ৫৬ থেকে ৫টা ৫৮ মিনিটের মধ্যে ডিসপ্লে বোর্ডের লেখা পরিবর্তনের সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে চিহ্নিত করা হয়। এ বিষয়ে ঢাকা রেলওয়ে পুলিশ থানায় রেলওয়ে ইলেকট্রিক্যাল বিভাগ কর্তৃক একটি মামলা দায়ের হয়েছে। পাশাপাশি ঢাকা রেলওয়ে পুলিশ সুপারকে বিষয়টি অবহিত করে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে। একইসঙ্গে ঘটনাটি অন্তর্ঘাতমূলক কিনা- তা খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

২০২১ সালের ২ আগস্ট চুক্তিপত্র নম্বর-২১২.০৭.৪৪৮.২০/৮৪৪ অনুযায়ী ঠিকাদারী প্রতিষ্ঠান মোহাম্মদী ইঞ্জিনিয়ারিং, ১৫৯, দক্ষিণ কমলাপুর রোড, মতিঝিল ঢাকা কর্তৃক নিয়োজিত সাইন ম্যাটেরিয়াল, ৪১/৫ পুরানা পল্টন, কালভার্ট রোড, ঢাকা ১০০০ এর মাধ্যমে এ ডিজিটাল ডিসপ্লে বোর্ডগুলো স্থাপন করা হয়েছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা